1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শান্তর ব্যাটে রেকর্ড, বাংলাদেশ দিল ২৯৬ রানের কঠিন লক্ষ্য - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শান্তর ব্যাটে রেকর্ড, বাংলাদেশ দিল ২৯৬ রানের কঠিন লক্ষ্য

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের শেষ দিনে বড় একটি কৌশলগত সিদ্ধান্ত নিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ২৯৬ রানের লক্ষ্য দেয় তারা। তবে ম্যাচের সময় বাকি ছিল মাত্র ৩৯ ওভার, অর্থাৎ জয়ের জন্য শ্রীলঙ্কাকে ওভারপ্রতি প্রায় ৮ রান করে তুলতে হবে—যা টেস্ট ক্রিকেটে বেশ কঠিন।

বাংলাদেশের ইনিংস ঘোষণার আগে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯৯ বল মোকাবিলা করে তিনি অপরাজিত থাকেন ১২৫ রানে, যা তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। এই ইনিংসের মধ্য দিয়ে শান্ত গড়েছেন একটি অনন্য রেকর্ড—প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।

গল টেস্টের পঞ্চম দিনে সকালে ৩ উইকেটে ১৭৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ২০০ রানে পৌঁছাতেই হানা দেয় বৃষ্টি, খেলা বন্ধ থাকে তিন ঘণ্টারও বেশি। খেলা পুনরায় শুরু হলে শান্তের সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করেন তিনি।

এটি শান্তর প্রথম এমন কীর্তি নয়। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেও তিনি এক টেস্টে দুটি শতক করেছিলেন—তবে তখন অধিনায়ক ছিলেন না। দেশের বাইরে এক ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরির নজিরও এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ছিল না।

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৯৫ রান, জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৮৫ রান। ফলে দ্বিতীয় ইনিংসে লিড দাঁড়ায় ২৯৫ রান। ম্যাচের বাকি সময় আর মাঠে কী নাটক অপেক্ষা করছে, তা সময়ই বলে দেবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar