1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নামাজরত অবস্থায় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

নামাজরত অবস্থায় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি।। পবিত্র জুমার নামাজরত অবস্থায় বরিশালের বানারীপাড়ায় এক জামে মসজিদের খাদেম আ.হালিম আকন (৭৫) মৃত্যুবরণ করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর  জামে মসজিদে। আ.হালিম আকন দীর্ঘদিন ওই মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ শুক্রবার (২৭ মে) মসজিদে জুমার নামাজরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। এসময় মসজিদে উপস্থিত মুসল্লীরা হতবিহবল হয়ে পড়েন। পবিত্র জুমার নামাজ পড়া অবস্থায় তার এ মৃত্যু পরম পাওয়া ও সৌভাগ্যের বলে অনেকেই মন্তব্য করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় উত্তর নাজিরপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত,মরহুম আ. হালিম আকন উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম ও বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপনের চাচা। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও যুবলীগ নেতা মহসীন রেজাসহ প্রেসক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X