1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতারণার শিকার যুবকের বিরুদ্ধে এবার চাঁদাবাজি মামলার হুমকি প্রতারকের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতারণার শিকার যুবকের বিরুদ্ধে এবার চাঁদাবাজি মামলার হুমকি প্রতারকের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে প্রতারণার শিকার বিদেশ ফেরত যুবক মো. মামুন হোসেরন বিরুদ্ধে এবার চাঁদাবাজি মামলা করবে বলে হুমকি দিয়েছেন প্রতারক বদরুজ্জামান (হোমিও চিকিৎসক)। বদরুজ্জামানের হাত থেকে রক্ষা পেতে গতকাল বুধবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. মামুন হোসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ সম্মেলনে মো. মামুন হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি উপজেলার ধোপাদী গ্রামের কাওছার আলী গাজীর ছেলে। ২০০৬ সালে উপজেলার শংকরপাশা গ্রামের শিউলী বেগমের সঙ্গে আমার বিয়ে হয়। এরপর আমাদের সংসারে একটি কণ্যা সন্তান জন্মগ্রহণ করে। অভাবের সংসার পরিবারের মুখে হাসি ফেঁাটাতে ২০০৮ সালে আমি দুবাই শহরে চলে যায়। বিদেশে যাওয়ার পর থেকে স্ত্রীর সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ শুরু হলে নওয়াপাড়া বাজারের হোমিও চিকিৎসক পরিচয়ে বদরুজ্জামান নামে এক ব্যক্তি প্রতারণা শুরু করেন।

তিনি তাঁর লিখিত বক্তব্যে আরো বলেন, পাঁচ মাস পূর্বে স্ত্রীর সঙ্গে দ্বন্দ মিটিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পাতেন বদরুজ্জামান। তিনি মোবাইলে ও ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করে ৭০ হাজার টাকা দাবি করেন। বদরুজ্জামানের কথা মতো কয়েকমাস পূর্বে আমি প্রথমে ৫০ হাজার পরে আরো ২০ হাজার টাকা পাঠাই। ওই টাকা আমার ভাগ্নে ইউসুফ শেখ বদরুজ্জামানের নিকট পৌঁছে দেয়। টাকা বুঝে পেয়েছেন এমন প্রমাণ চাইলে বদরুজ্জামান তার ইমোর মাধ্যমে পোস্ট অফিসের একটি ভুয়া প্রাপ্তি রশিদ পাঠান।

গত ২২ এপিল আমি দেশে ফিরে বদরুজ্জামানের নিকট ভুয়া রশিদ পাঠানোর কারণ জানতে চাইলে তিনি আমাকে উল্টো চাঁদাবাজি মামলা দিবেন বলে আরো ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনার পর প্রতারক বদরুজ্জামানের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে অভিযুক্ত হোমিও চিকিৎসক বদরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, মামুন হোসেন নামে আমি কাউকে চিনি না। ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

প্রসঙ্গত, কথিত হোমিও চিকিৎসক বদরুজ্জামানের বিরুদ্ধে ইতোপেূর্বে কয়েকজন ভুক্তভোগী প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বদরুজ্জামান বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা। মাঝে মাঝে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েও প্রতারণা করেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar