1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওগাঁয় ট্রাক চাঁপায় নিহত ৫ শিক্ষক - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার

নওগাঁয় ট্রাক চাঁপায় নিহত ৫ শিক্ষক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২১৬ জন খবরটি পড়েছেন

নওগাঁ প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওগাঁ বাবলাতলিতে ট্রাকচাপায় সিনএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই শিক্ষক বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুন) সকালে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই  ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষক মারা যান। পওে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন আরো দুই জন।

ঘটনাস্থলে নিহতরা হচ্ছে- নিয়ামতপুর উপজেলার ভাদুরন্দ গ্রামের ওমর আলীর কন্যা প্রাথমিক স্কুল শিক্ষক জান্নাতুন (৩৮), রামপুরা গ্রামের শিক্ষক মকবুল হোসেন (৬০), শিক্ষক দেলোয়ার হোসেন (৪৭), সিএনজি চালক ডাঙ্গাপাড়া গ্রামের সেলিম (৪৫) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন (৩৫)। এ ঘটনায় আহত প্রাথমিক স্কুল শিক্ষক নুর জাহান (৩২)কে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিকভাবে জানা গেছে নিহত জানাতুন, মকবুল হোসেন ও দেলোয়ার হোসেন এবং আহত নুরজাহান সবাই কোন এক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নওগাঁ আসছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে নওগাঁর দিক থেকে মাছের খাবার বোঝাই একটি ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৫৬১৮ রাজশাহীর দিকে এবং যাত্রী বোঝাই সিএনজি নওগাঁ’র দিকে আসছিল। হঠাৎ করে বলিহার সংযোগ সড়ক থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর মেইন রাস্তায় উঠে। এ সময় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ বাধে। ট্রাকটি যাত্রী বোঝাই সিএনজিসহ পাশের গভীর জলাশয়ে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থালে ৫ জন প্রাণ হারায়।
উদ্ধারকাজে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস নওগাঁ’র উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্রাকের চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে পানির নিচে ডুবে ছিল। সিএনজি’র বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে কেটে ভিতর থেকে একটি একটি করে লাশ বের করতে হয়েছে।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar