1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমিজমা নিয়ে সংঘর্ষে ভাবীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে ভাই,বোন,ভগ্নিপতি - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার

জমিজমা নিয়ে সংঘর্ষে ভাবীর মামলায় পালিয়ে বেড়াচ্ছে ভাই,বোন,ভগ্নিপতি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন
ছবি-বিটিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে ছোট ভাইয়ের কবলাকৃত সম্পত্তিতে বড় ভাইয়ের ঘর তোলা নিয়ে সংঘাতে গুরুতর আহত একই পরিবারের দুইগ্রুপে ৬ ভাই বোন। ভাইয়ের স্ত্রীর মামলায় ছোট ভাই কাওসার, ৩ বোন ও ভগ্নিপতি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে ১৯ জুন রোববার বিকেলে উপজেলার মানিকজোর গ্রামে।  

মারপিটে গুরুত্বর আহত অবস্থায় বড় ভগ্নিপতি জাকির (৬৫) ও শ্যালক হায়দার আলী হাওলাদার (৪৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে এবং এ ঘটনায় মারপিটে আহত অপর ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।

মা হায়াতোন বেগম জানান, ছোট পুত্র কাওসারের কবলাকৃত জমিতে বড় ভাই হায়দার ও মেঝভাই প্রবাসী জিহাদের স্ত্রী শাহিনুর আক্তার পাকা ঘর নির্মাণে বাধা দিলে এ মারপিটের ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগসূত্রে জানা গেছে উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মৃত. রুহুল আমীন হাওলাদারের পুত্র মো. কাওসার আলী তার পিতার কাজ থেকে ২০১৫ সালে ৫০ শতক জমি ক্রয় করেন। পিতার নিকট হইতে কবলাকৃত এ সম্পত্তি কাওসারের ভোগ দখলে থাকা অবস্থায় অপর ২ ভাই হায়দার ও জিহাদ বাধা দিলে স্থানীয়ভাবে একাধীকবার সালিশ বৈঠকে কাওসারের কবলা দলিল মোতাবেক স্বত্ব প্রাপ্ত ও অন্য ভাই বোনদের মধ্যে বাকী সম্পত্তি ওয়ারিশক্রমে বন্টন হয়।

ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকের সিদ্ধান্ত কাওসার, তার মা ও ৩ বোন মেনে নিলেও অপর ২ ভাই হায়দার ও জিহাদ বিষয়টি না মানায় এ বিপত্তির সৃষ্টি হয় বলে বড় বোন সালমা বেগম জানান। এ ব্যাপারে কাওসার হাওলাদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন তার বড় ভাই ও মেঝ ভাইয়ের স্ত্রী সম্পত্তি ভোগ দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়।

সমাধানের লক্ষে কাওসার স্থানীয় এমপি এ্যাডঃআমিরুল আলম মিলনের কাছে আবেদন করেন। এমপি বিষয়টি নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমানের উপর দ্বায়িত্ব দিলে চেয়ারম্যান বিষয়টি নিয়ে একাধীকবার সালিশ বৈঠকে বসে সিদ্ধান্ত দিলেও তা হায়দার ও জিহাদের স্ত্রী অমান্য করে ওই জমিতে বহিরাগত মাস্তান প্রকৃতির লোকজন নিয়ে পাকাইমারত নির্মান কাজ অব্যহত রাখে। এতে বাধা দিলে এ সংঘাতের সৃষ্টি হয়।

কাওসার আরো জানান চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে সংঘতের ঘটনা ঘটলেও নির্মান কাজ অব্যহত থাকায় তিনি বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদলত বাগেরহাটে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় মিস মামলা নং- ৯৯৯ দায়ের করলে আদালত মোরেলগঞ্জ থানা পুলিশকে শান্তি শৃঙ্খালা রক্ষার নির্দেশ দেন। পুলিশ উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষাসহ স্ব স্ব অবস্থানে থাকার নোটিশ প্রদান করলেও হায়দার ও জিহাদের স্ত্রী তা অমান্য করে দিনে ও রাতের আধারে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিরোধীয় ৩৩ শতক জমির এক পার্শ্বে জিহাদের পাকা ইমারতের ভিত থাকায় পথের যায়গা রেখে অর্ধের করে জমি কাওসার ও প্রবাসী জিহাদকে দেওয়ার সিদ্ধান্ত অমান্য করে জিহাদের স্ত্রী শাহিনুর আক্তার ও হায়দার সম্পূর্ন জমি দখলের চেষ্টা করলে এ ঘটনার সৃষ্টি হয়।

এ ঘটনায় আহত কাওসার ও হায়দারের বড় বোন সালমা বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar