1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বহুতল বিশিষ্ট জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

দেবহাটায় বহুতল বিশিষ্ট জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩০৬ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটার কুলিয়ায় বহুতল বিশিষ্ট জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই ) সকাল সাড়ে ৮টায় কুলিয়ার প্রায় ২শত ৫০ বছরের অধিক পুরানো মসজিদটির আধুনিকায়ন ও বহুতল বিশিষ্ট করনের লক্ষ্য নিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ গোলাম মোস্তফা। তিনি এসময় বলেন, এই মসজিদে তাদের পিতা, পিতামহ ও প্রপিতামহগন নামায আদায় করেছেন। তাদের পূর্ব পুরুষদের স্পর্শ বিজড়িত এই মসজিদটি দ্রুত নির্মানে তিনি এলাকাবাসীসহ উপজেলার সকল ধর্মপ্রান মানুষদের সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে সকলে সহযোগীতা ও আন্তরিকতা দেখালে দ্রুত মসজিদ নির্মান করা সম্ভব হবে ইনশাল্লাহ। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক।উএসময় আরোও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক বাবলু রহমান, কুলিয়ার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, ব্যবসায়ী মোহাম্মদ আলী, ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সামাদ, দক্ষিন কুলিয়া ঈদগাহ কমিটির সভাপতি মজনুর রহমান, জাকির হোসেন, দেলদার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর শেষে মোনাজাত পরিচালনা করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আবুল হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X