1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৭১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ফিলিপাইনে রেডিও’র এক সাংবাদিককে ম্যানিলায় তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে নিহত সাংবাদিকদের দীর্ঘ তালিকায় এটি সর্বশেষ ঘটনা। পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দ্বীপপুঞ্জের দেশটি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি এবং বেশিরভাগ খুনিরা এখানে শাস্তি পায় না।

পার্সিভাল মাবাসা সোমবার রাতে ডিডব্লিউবিএল রেডিও স্টেশনে কাজ করার জন্য গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল আরোহী দুই হামলাকারী তাকে গুলি করে। লাস পিনাসের পুলিশ প্রধান কর্নেল জেইমে সান্তোস নিউজ চ্যানেল ‘টেলেরাডিও’কে এ কথা জানিয়েছেন।

সান্তোস বলেন, ‘তিনি তার কাজের জন্য নিবেদিত ছিলেন এবং এটি সম্ভবত তার হত্যার কারণ।’
স্থানীয়ভাবে পার্সি ল্যাপিড নামে পরিচিত মাবাসা প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবং তার উত্তরসূরি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের নীতি ও কর্মকর্তাদের একজন স্পষ্টবাদী সমালোচক ছিলেন।

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট বলেছে, কাউকে কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযুক্ত করে ‘রেড-ট্যাগিং’ (ফিলিপাইনে সামরিক বাহিনীর হত্যা ও নির্যাতন) এর সমালোচনা করেছেন মাবাসা। সেইসাথে অনলাইন গ্যামবেলিং কার্যক্রম এবং সামরিক আইন সম্পর্কে তথ্য বিভ্রান্তিরও সমালোচনা করেছেন।

প্রেস অ্যাডভোকেসি গ্রুপটি রাজধানীতে হত্যাকান্ডকে ‘নির্লজ্জ’ ঘটনা বলে বর্ণনা করে বলেছে, এতে প্রমাণিত হয় যে ‘সাংবাদিকতা এখনও দেশে একটি বিপজ্জনক পেশা’।
৩০ জুন মার্কোস ক্ষমতা গ্রহণের পর থেকে মাবাসা হলেন দ্বিতীয় সাংবাদিক যাকে হত্যা করা হয়েছে, গ্রুপটি যোগ করেছে।
ভারপ্রাপ্ত মেট্রো ম্যানিলা পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জনেল এস্টোমো বলেছেন, মাবাসার মৃত্যুর তদন্তের জন্য একটি বিশেষ টাস্ক গ্রুপ তৈরি করা হয়েছে।

নিউ-ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ২০২১ সালের অক্টোবরের একটি প্রতিবেদনে ফিলিপাইনকে একটি বৈশ্বিক দায়মুক্তি সূচকে সপ্তম স্থান দিয়েছে। যেখানে ১৩টি খুনের এখনও বিচার হয়নি।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar