1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালো বসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কালো বসন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন
বিলাল মাহিনী-বিডীটেলিগ্রাফ

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত্যু থেকে ক’সেকেন্ড দূরে দাঁড়িয়ে আছি জানি না

যখন মৃত্যু থেকে কয়েক মুহূর্ত দূরে থাকবে জীবন; তখন কী অনুভূতি হবে তাও জানি না

শুধু জানি প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশ মিলবে না,

এই সবুজের রাজ্য ছেড়ে কোন দূর মরুমাঠে অঙ্কুরিত হবো তাও জানি না।

তখন হয়তো একটি তুচ্ছ ফুল বা ফলের জন্য মায়া হবে!

নিজ হাতে রোপিত অর্জুন আমলকী হরিতকী বহেরা বৃক্ষের জন্য প্রাণ কাঁদবে। 

জানি চাঁদ ডুবলে নতুন সূর্য উঠে

বেনারসি সাঝে বধু রঙিন ঠোঁটে

মেঘের আড়ালে ঐ রংধনু ওঠা,

বিশ্বাস নেই যে কোনো 

নিঃশ্বাসের এক ফোটা।

এভাবে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার পর

মায়া হবে জোনাকির জন্য!

তখন হয়ত তাদের ছুঁয়ে দেখা হবে না,

দূরে সবুজ ধানের শীষে দুলে ওঠা বাতাসে ভর করে

যখন কোন দোয়েল উড়ে যাবে

তাকে দেখে হাত নাড়ানোও হবে না।

কত শত  দুর্মর প্রতীক্ষা ভেদ করে 

সূর্য তখন তীর্যক রেখায় অস্তায়মান হবে, তখন দেখবো চাঁদোদয়।

তোমার ক্লান্ত মুখে অপরাহ্নের ছায়া

আমার জন্য ক্ষণিকের মায়া…

কালো বসনে তোমার আসা যাওয়া। 

২২-১১-২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar