1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্ব শান্তি কামনায় শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনের ইজতেমা - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

বিশ্ব শান্তি কামনায় শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনের ইজতেমা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৭০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ পূর্ব পার্শে অবস্থিত ফজলুল করিম (রা:) মাদরাসা মাঠের ইজতেমায় লাখো মুসল্লিদের সঙ্গে বিশ্ব শান্তি কামনায় শেষ হয়েছে ৩ দিনের ইজতেমা।

রবিবার (২৫ ডিসেম্বর ) সকাল ৮: ৩০ ঘটিকায় ইজতেমা মাঠে লাখো মুসল্লির ঢল নামে। বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত ইজতেমায় চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিশ্বমানবতার মুক্তি কামনায় দোয়া করেন। সৈয়দ ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইজতেমায় ইজতেমা মাঠে সার্বিক নিরাপত্তায় সাদাপোশাকের পুলিশের পাশাপাশি আয়োজক কমিটির পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।

কুড়িগ্রামে ৩ দিনের ইজতেমা

ফজরের নামাজের পড়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন, পীর মাওলানা মুফতি মুহাম্মাদ রেজাউল করিম। পীর মাওলানা মুফতি মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আপনারদের ছেলেমেয়েদের কোরআন শিক্ষা দিন। বেশি বেশি দান-খয়রাত করুন।’ আখেরি মোনাজাতে অংশ নিতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন। ফজরের নামাজের পর থেকে ইজতেমা মাঠে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে ধরলা ব্রিজের পূর্বপাশ থেকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে যান চলাচলে ধীরগতির হয়।

গতরাতে ইজতেমা আসা একাধিক ব‍্যাক্তির সাথে কথা হলে তারা জানান, গতরাত থেকে আছি এবং এইখানে ফজরের নামাজও আদায় করছি। যাতে করে আখেরি মোনাজাত কোনোভাবেই হাতছাড়া না হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘চেকপোস্টে পুলিশের নিয়মিত নিরাপত্তা তল্লাশি ও ইজতেমায় আগত মানুষের নিরাপত্তায় নিয়োজিত ও তাদের নজরদারিতে রেখেছিলেন তারা।’ গত (২২ ডিসেম্বর ) বৃহস্পতিবার বাদ যোহর লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় তিন দিনের এই ইজতেমা। উদ্বোধনী বয়ান পেশ করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X