1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩০৮ জনকে সেবা প্রদান - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩০৮ জনকে সেবা প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রাম জেলা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে গত ডিসেম্বর ২০২২ মাসে ৩০৮ জনকে দ্রুততার সাথে সেবা প্রদান করা
হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ কর্তৃক তাৎক্ষণিক এবং মানবিক সাড়া প্রদানে স্বামী স্ত্রীর মধ্যে ৮ টি বিরোধ মীমাংসা হয়, অপহরন বিষয়ে ৩ জন, হারানো বিষয়ে ১০৯ টি জিডি করা হয়, নারী ও শিশু সহ মোট ১৮ জন ভিকটিম উদ্ধার করা হয়, যৌন পীড়ন বিষয়ে ১ জন, জমিজমা, অর্থ লেনদেন, পারিবারিক কলহ বিষয়ে ৮৫ জন, মারপিট, হুমকি, জখম, ভয়ভিতি প্রদর্শন বিষয়ে ৫৭ জন, বিকাশে ভুল নম্বরে টাকা প্রেরণ বিষয়ে ৩ জন, প্রতিবেশির সাথে ঝগড়া বিষয়ে ২ জন, ফেসবুক আইডি সংক্রান্তে ২ জন, চুরি সংক্রান্তে ১ জন, ধর্ষনের চেষ্টা সংক্রান্তে ২ জন, ধর্ষন সংক্রান্তে ২ জন, আইনি বিষয়ে পরামর্শ ৩ জন, যৌতুকের জন্য মারপিট সংক্রান্তে ১ জন ও অন্যান্য বিষয়ে ১১ জন সহ ওয়ারেন্ট তামিল ও মাদক বিষয়ক তথ্য গ্রহণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেস্ক অফিসার অভিযোগকারী এবং তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে স্থানীয় আইনগত কর্তৃত্ববান সকলের সহযোগিতায় অভিযোগ সংক্রান্তে সর্বোচ্চ দ্রুততার সাথে আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছেন।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, পুলিশি সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। দ্রুত সেবা পেতে সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, নিরাপদ কুড়িগ্রাম গড়তে কাজ করা হচ্ছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, গত নভেম্বর ২০২২ মাসে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩৬৩ জনকে সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar