1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের আয়োজনে এবং ‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন।


সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নাগরিক উদ্যোগ সংস্থার খুলনা বিভাগীয় সহকারি সমন্বয়কারী পলাশ দাস, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক তৈমুর রহমান, প্রেসক্লাব বাঘারপাড়ার সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) উপজেলা সাধারন সম্পাদক ইকরামুল কবির মিঠু, শচীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক খান কেএম শরাফত উদ্দিন, চন্দন দাস, রাকিব হোসেন, দলিত জনগোষ্ঠীর (কামার, কুমার, তাতী, জেলে, মুচি) প্রতিনিধিগণ, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ও এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও অশ্রুমোচন সংস্থার সদস্য নাছির উদ্দিন। সভায় কাউকে বাদ দিয়ে নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে আরও বেশী সক্রিয় অংশগ্রহণ ঘটানো যায় তার বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar