1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে যুগান্তর সজন সমাবেশ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

অভয়নগরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে যুগান্তর সজন সমাবেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুগান্তর স্বজন সমাবেশ, অভয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন। সোমবার বিকালে নওয়াপাড়া শহরের ক্লিনিকপাড়ায় উদ্বোধন করা হয়েছে “মানবেতর দেয়াল”।

যুগান্তর স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আব্দুল গফ্ফার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশের কর্মকর্তা শহিদ হাসান মিস্টার, আবু সাঈদ গাজী, উপজেলা নির্বাহী অফিসারের সিএ সিধু বিশ্বাস, ক্লিনিক ম্যানেজার মো. হারুন অর রশীদ, যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন, স্বজন সাইফুল ইসলাম, অরুন কুমার সিংহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

তীব্র শীতের মধ্যে গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের জন্য খোলা হয়েছে “মানবতার দেয়াল”। দেয়ালে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরণের কাপড়-চোপড়। এলাকাবাসীর জন্য মানবতার দেয়ালটি উন্মুক্ত করা হয়েছে। দেয়ালের প্রতিপাদ্য বিষয় হিসেবে “আপনি আপনার বাসার অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় হত দরিদ্রদের জন্য দান করুন”। মানবতার দেয়াল থেকে হত দরিদ্র জনগোষ্ঠী নিজ প্রয়োজনে একটি পোশাক নিতে পারবেন। মানবেতর দেয়াল উদ্বোধনের পর পরই প্রায় ৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar