1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৩২ জন খবরটি পড়েছেন


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার অংশগ্রহণে আলোচনা সভা, কম্বল বিতরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এদিন সকাল ১১ টায় উপজেলার দোহাকুলা বাজার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে দোহাকুলাস্থ রাই কমল বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার একিন উদ্দিন, যুদ্ধকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্কদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar