1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫২৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভেটখালি নতুন ঘেরী মুন্ডাপাড়া সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মন্ডা সম্প্রদায়ের উদ্যোগে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলা সহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার ৫০ জনও বেশি প্রতিযোগী প্রায় চার শতাধিক মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

মোরগ লড়াই প্রতিযোগিতা কমিটির প্রধান পঞ্চানন মুন্ডা জানান পৌষের শেষ দিনে পিঠা পার্বণ উৎসবের সাথে তাদের সাখরানী উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের পাশাপাশি মোরগের দাম বেশি হওয়ায় এবার চার শতাধিক মোরগ প্রতিযোগিতায় উপস্থিত হয়।

জমজমাট এই মোরগ লড়াই দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী নতুন ঘেরী মুন্ডা পাড়ায় উপস্থিত হয়। মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ মোরগ লড়াই স্থলে হাজির হয়। কোন কোন মোরগ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিন থেকে চারটি লড়াইয়ে অংশ নেয় আবার মোরগ অংশ না নেওয়ায় স্থানীয়দের কাছে বিক্রি করে দেয়া হয়। এসব মোরগ প্রতিযোগিতায় বিজয়ী করার পরে আবার কেজি দরে বিক্রিও করে দিতে ও দেখা যায় ।

কালিগঞ্জ উপজেলার ধামরাইল গ্ৰামের শিপপদ মন্ডল ৪ মোরগ নিয়ে এসে তিনবার পরাজিত হয়ে ১ বার বিজয়ী হয়েছেন।

উপজেলার কৈখালী ইউনিয়নের নিরাপদ মন্ডল ১ টা মোরগ এনে পরপর তিনবার বিজয়ী হয়েছেন। সেইসাথে বিভিন্ন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই খেলা নিয়ে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar