1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের রুপাসী ম্যানগ্রোভ পর্যাটন কেন্দ্রে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ১০ সদস্য বিশিষ্ঠ বিজিবি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা নীলডুমুর ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ৮ সদস্য বিশিষ্ঠ বিএসএফ দলের নেতৃত্ব দেন ভারতের ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী। এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমান, শ্রী মুকেশ কুমার প্রমুখ।

ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, সীমান্তে হত্যা বন্ধ, বিএসএফ/ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ কমানোর বিষয় নিয়ে আলোচনা হয়। নীলডুমুর ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান জানান, সীমান্ত সুরক্ষায় উভয় দেশ একসাথে কাজ করার ব্যাপারে আলোচনা ফলপ্রসু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar