1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে-বিনয় কোয়াত্রা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে-বিনয় কোয়াত্রা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে।’ বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, আপনার প্রতি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।’ 

দুজনের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রতিবেশী হিসেবে সব সময় পাশে থাকবে ভারত। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে।’ 

নজরুল ইসলাম জানান, দিল্লিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশকে ‘অতিথি দেশ’ ক্যাটাগরিতে সম্মেলনের সব সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান নজরুল ইসলাম। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar