1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মসজিদের মধ্যে গলায় দড়ি দিয়ে ইমামের আত্মহত্যা ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

মসজিদের মধ্যে গলায় দড়ি দিয়ে ইমামের আত্মহত্যা !

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২২ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর বাসষ্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদের ইমাম মাওলানা ইস্রাফিল হোসেন(৩৫) এর গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) মাগরিবের নামাজের পরে ওই মসজিদের ভিতরে ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেন পুলিশ।

ইমাম মাওলানা ইস্রাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামে অমেদ আলী মোল্যার পুত্র।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই মসজিদের বাইরে চলে যায়। তাদের ধারনা এই সুযোগে ইমাম সাহেব গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করতে পারেন। জানা গেছে, এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইস্রাফিল গলায় দড়ি দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছেন। বিষয়টি তাৎক্ষনিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X