1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বাকপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় বাকপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২১৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় রুহুল আমীন আকন (৪২) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪মার্চ) সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহটি।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারসংলগ্ন আজাদ সেপাইর বাড়ির একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুহুল আমীন মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের রুস্তর আলী আকনের ছেলে। 

শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর বাজারের পূর্ব পাশের আজাদ সেপাইর বাড়ি একটি ঘর থেকে বাক প্রতিবন্ধী রুহুল আমীনের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারেরও কোনো অভিযোগ নেই। তবুও মৃত্যু কারণ উদঘাটনে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। 
স্থানীয় সূত্র জানা গেছে, রুহুল আমীন প্রায় চার বছর আগে শরণখোলার রাজাপুর এলাকায় আসেন। বাজারের পূর্ব পাশে আজাদ সেপাইর বাড়ির একটি ছোট্ট ঘরে মাসে ২০০টাকায় ভাড়া নিয়ে বসবাস করতেন। সুঠমদেহী এই যুবক ঠিকমতো কথা বলতে (বাক প্রতিবন্ধী) পারতেন না। যখন যে কাজ পেতেন তাই করতেন। 
কিন্তু গত বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

এই খবর জানতে পেরে তার ভাই রনি আকন সন্ধ্যা (শুক্রবার) সাড়ে ৬টার দিকে খোঁজ নিতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের নিয়ে কৌশলে দরজা খুলে ভেতরে তার ভাইকে মরে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar