রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী দিবস পালন করি” এই শ্লোগান সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা নাসরীন জাহানের আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জি এম স্পর্শ। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাসারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।