1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৪ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

২৪ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৩৪ জন খবরটি পড়েছেন

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আরব অঞ্চলের কিছু দেশে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হবে পর দিন অর্থাৎ ২৪ মার্চ থেকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) নিশ্চিত করেছে যে, আগামী ২২ মার্চ বুধবার রমজানের নতুন চাঁদ দেখা যাবে। সেই হিসাবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কিছু আরব দেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আরো পূর্বাভাস দিয়েছে যে, চলতি ২০২৩ সালের রমজান মাস শুরু হবে ২৩ মার্চ থেকে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ এপ্রিল শুক্রবার।

অ্যামিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, এই বছরের রমজান শুরু হবে ২৩ মার্চ বৃহস্পতিবার এবং রমজান মাস হবে ২৯ দিন। সেই হিসাবে ২১ এপ্রিল শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

অপরদিকে দক্ষিণ এশিয়া তথা উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পবিত্র মাসটি শুরু হবে ২৪ মার্চ শুক্রবার থেকে, যদি একই দিন এসব দেশে রমজানের চাঁদ দেখা না যায়। সেই হিসাবে এসব দেশে ঈদুল ফিতর হবে ২২ এপ্রিল শনিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X