1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সড়কে ধূলার কারণে দিনব্যাপি মানববন্ধন ও সড়ক অবরোধ; ইউএনও’র আশ্বাসে প্রত্যাহার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

অভয়নগরে সড়কে ধূলার কারণে দিনব্যাপি মানববন্ধন ও সড়ক অবরোধ; ইউএনও’র আশ্বাসে প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলার অভয়নগরে শংকরপাশা-আমতলা সড়কে ধূলার জন্য দিনব্যাপি মানববন্ধন ও ৮ঘন্টা সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার ভৈরব উত্তর প‚র্বাঞ্চলে শতশত এলাকাবাসী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপি চলাচলের একমাত্র সড়ক বন্ধ করে মানববন্ধন করে। পরে সড়ক ৮ঘন্টা অবরোধ করে রাখা হয়। সড়কে গাছের গুড়ি ,বাঁশ ও টায়ার জালিয়ে দিয়ে শতাধিক এলাকাবাসী সড়কটি বন্ধ করে দেয়। এতে যানবহন ও পথচারীরা সড়কে অবরোধের মুখে পড়েন।

এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিনের কথায় অবরোধ থেকে সরে আসেন এলাকাবাসী।

সড়কটির কাজের অনিয়ম তুলে ধরে এলাকাবাসীরা জানান, আমতলা-নওয়াপাড়ার শংকরপাশা খেয়াঘাট রোড়ের সংস্কার কাজের ধীরগতি ঠিকাদারের কাজের অনিয়ম, সরকারী কর্তাদের ঢিলামির কারণে রাস্তার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সড়কে ধ‚লার কারণে চলাচলের অনুপযোগী হওয়ার কারণে সাধারণ জনগণ শনিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত রাস্তা আটকিয়ে অবরোধ পালন করে। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় শ্রীধরপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে রাস্তা অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা আন্দোলন থেকে সরে আসেন। এসময় রাস্তা স্বাভাবিক হয়।

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন বলেন, এখন থেকে সড়কে প্রতিদিন সকাল-বিকাল পানি ছিটানো হবে এবং ১৫দিনের মধ্যে পুরাদমে রাস্তার কাজ পুনরায় শুরু হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, যশোর জেলা প্রকৌশলীর নিয়ন্ত্রণে রাস্তার কাজ চলমান। আমি ডিসি স্যারকে বলবো।

অভয়নগর উপজেলা এলজিডি প্রকৌশলী এসএম ইয়াফি জানালেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় কাজ বন্ধ রয়েছে। বিষয়টি সবার অবগত। তবে পুন: টেন্ডার দিয়ে রাস্তার কাজ চলমান রাখার ব্যবস্থা করা হচ্ছে।

জেলা প্রকৌশলী জানিয়েছেন, বারবার চিঠি দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করায় তাদের কার্যাদেশ প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা চলছে।

উল্লেখ্য, যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা-ভাঙ্গাগেট-বাদামতলা-আমতলা ভায়া মরিচা-নাউলী বাজার এই সড়ক। সড়কটির অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত উন্নয়নের কাজ চলে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে।

ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার ৯৩৪ মিটার উন্নয়নের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজটি করছে। গত ১১ এপ্রিল ২০২১ সড়কটির কাজ শুরু হয়েছে এবং ২০২২ সালের ১০ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar