1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই-প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই-প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৫৭ জন খবরটি পড়েছেন

কাতারের দোহায় অনুষ্ঠিত এলডিসি দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানাতে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ, কাতারের আমীরের সঙ্গে বৈঠক; সাইডলাইনে অন্যান্য সেশন এবং প্রবাসীদের সংবর্ধনায় যোগ দেওয়াসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অংশ নেন প্রশ্নোত্তর পর্বে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংলাপ কার সাথে করবো? আগেরবার করেছিলাম। অথচ তারা বিভিন্নভাবে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলো।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ আমাকে অনেক ধৈর্য্য দিয়েছেন। তারা (বিএনপি) খুনি। তারা আমার বাবা-মাকে হত্যা করেছে। আমাকে হত্যার চেষ্টা করেছে। শুধু দেশের স্বার্থে গতবার তাদের সাথে বসেছিলাম। কোকো মারা যাওয়ার পর একজন মা হিসেবে তাকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম। তারা সেখানে কী করলো! টেলিফোন করে সময় নিয়েছি, তারপরও এতো অপমান করলো! তাদের সাথে আর কীসের কথা? আমি কি পারবো বাবা-মায়ের হত্যাকারীদের সাথে বৈঠক করতে? যেটুকু সহ্য করেছি, জনগণের স্বার্থে। তারপরও তার বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দিলাম। সেটাই যথেষ্ট। যারা বার বার হত্যা ও অপমান করে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। আমাদের সময়ডটকম 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar