রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৫(পনের) বোতল ফেনসিডিল এবং ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ০২ জন ও সিআর ওয়ারেন্টভূক্ত ০১ জন সর্বমোট ০৩ জন আসামী গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৩/০৩/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার নওয়াপাড়া এলাকা হইতে ১৫(বোতল) ফেনসিডিল সহ নওয়াপাড়া গ্ৰামের আব্দুর রউফ শেখের ছেলে কামরুল শেখকে আটক করে।
এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয় এবং একই দিন এসআই(নিঃ) শোভন দাশ, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ গড়িয়াডাঙ্গা এলাকা থেকে ১০০(একশত) গ্রাম গাঁজা সহ গড়িয়াডাঙ্গা গ্ৰামের লক্ষী দাসের ছেলে ২। স্বপন দাস(৪০)থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় আরো একটি মাদক মামলা রুজু হয়। ইং-১৪/০৩/২৩ তারিখ এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ সিআর নং-১০৭/১৩(শ্যামঃ) এর আসামী ৩। আনিছুর রহমান, পিতা-সুবিদ আলী, সাং-আতাপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে দেবহাটা থানার আতাপুর এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।