1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জান্নাত লাভের মাস রমাদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

জান্নাত লাভের মাস রমাদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৯৭ জন খবরটি পড়েছেন

মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোজা ফার্সি শব্দ। আরবিতে বলা হয় ‘ছওম’। অর্থ বিরত থাকা, সংযত থাকা, চুপ থাকা ইত্যাদি। পরিভাষায় সুবহে সাদিক হতে সুর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাপিনা ও যৌন সম্ভোগ হতে বিরত থাকার নাম সওম বা রোজা। রোজা ফরজ ইবাদাত। এটা অস্বীকার করা কুফরি। রোজা ফরজ হওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ ! তোমাদের ওপর রোজা ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশাকরা যায়, তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে  (সুরা বাকারা ১৮৩)।

এছ্ড়াা তিনি (আল্লাহ) আরও বলেন, কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পুর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য (সুরা বাকারা ১৮৭)। রাসুল (স.) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করা হয়। যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের প্রত্যাশায় রমজান মাসে ইবাদাতের মাধ্যমে রাত্রি জাগরণ করে, তার অতীতের সকল অপরাধ ক্ষমা করা হয়। যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় লাইলাতুল ক্বদর (ভাগ্যরজনীতে) ইবাদাতে মগ্ন থেকে রাত্রি জাগরণ করে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করা হয়  (বুখারি ও মুসলিম)।

 এখানে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে তা হলো ছগিরা গুনাহ। কবিরা গুনাহের জন্য তাওবা শর্ত। রমজান মাস গুনাহ মাফের মাস। এ প্রসংঙ্গে রাসুল (স.) বলেন,  ( এ মাসে রাত্রি কালে) ঘোষণাকারী ঘোষণা করেনঃ হে নেকী অন্বেষণকারী! সামনে অগ্রসার হও, আর হে পাপান্বেষী! সংযত হও। আর আল্লাহ তায়লা বহু লোককে দোজখ হতে নাজাত দেন। এ ভাবে রমজানের প্রত্যেক রাত্রেই ঘোষণা হতে থাকে (তিরমিজি)।  

আর যার গুনাহ মহান আল্লাহ মাফ করে দেবেন সে তো জান্নাতি হবে এটাই স্বাভাবিক । যে কারণে আমাদের কর্তব্য হলো রমজান মাসে বেশী বেশী তাওবা করা যাতে করে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারি। তাই আসুন আমরা রমজান মাসে ঈবাদাত বন্দেগী ও তাওবার  মাধ্যমে গুনাহ মাফ করিয়ে জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

লেখক :
মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X