1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৬১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরা- আজ রোববার মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকাল সাড়ে ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ,সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় নোমানী ময়দান মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সকাল ৯ টায় আসাদুজ্জামান মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক’ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া  বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল, বাদ জোহর সুবিধামতো সময়ে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জা অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, সুবিধামতো সময়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

চুয়াডাঙ্গা- আজ যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের  সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের  সূচনা করা হয়। এরপর মুক্তিযোদ্ধা শহীদ বেদীতে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন  সামাজিক রাজনৈতিক দলের অঙ্গসংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক  অর্পণ করা হয়।
এরপর জেলা পুরাতন স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar