বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের ৫৩ তম স্বাধীনতা ও গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এদিন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগন নানা আয়োজনের মধ্যদিয়ে দিবস টি পালন করে।
২৬ মার্চ রবিবার সকালে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়ে উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজের মধ্যদিয়ে স্মরনিকা পাঠ ও সালাম গ্রহণ ডিসপ্লে পরিদর্শনের মধ্যদিয়ে শেষ হয়।
এদিন সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, ওসি ফিরোজ উদ্দীন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান , ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাসসহ বীর মুক্তিযোদ্ধাগন।
রোববার সকাল ১০টায় যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা, জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু প্রমুখ। এর আগে তিনি উপজেলা স্বাধীনতাস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনাসভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাঘারপাড়ায় ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
এদিকে যশোরের বাঘারপাড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস।
উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাসান, আলোচনা সভার পূর্বে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

অন্যদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংক্রান্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালেক, বীরমুক্তিযোদ্ধা সদর উদ্দীন,, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রমুখ। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে দোয়া করা হয়। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
