1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বৃদ্ধ মিস্ত্রির আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় বৃদ্ধ মিস্ত্রির আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় মনিন্দ্র নাথ মিস্ত্রি (৭৫) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে প্রতিবেশী অবনী রঞ্জর মিস্ত্রির পুকুর পাড়ের একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরদেহটি।

খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মনিন্দ্র নাথ পেশায় সুন্দরবনের কাঁকড়া আহরণকারী জেলে ছিলেন।

নিহতের ছেলে ঝন্টু মিস্ত্রি জানান, মনিন্দ্র নাথ মাসখানের আগে উপজেলার বানিয়াখালী গ্রামে তার মেয়ে হাসি রাণীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বুধবার বিকেলে বাড়িতে আসার কথা বলে বের হন।

কিন্তু বাড়িতে আসেননি। সকাল ৭টার দিকে অবনী রঞ্জর মিস্ত্রি তার বাড়ির পুকুর পাড়ের একটি মেহগনি গাছে তাকে ঝুলতে দেখে বাড়িতে খবর দেন। মাটি থেকে ৪-৫ফুট ওপরে গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছিল। পরে মরদেহটি গাছ থেকে নামিয়ে বাড়িতে এনে পুলিশকে খবর দেওয়া হয়। কি কারণে তার বাবা আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারছেন না ছেলে ঝন্টু মিস্ত্রি।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, বৃদ্ধের মরদেহ মেহগনি গাছ থেকে নামিয়ে তাদের বাড়িতে এনে রাখে পরিবারের লোকেরা। পরে লাশটি থানায় আনার পরে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar