এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তরমুজ হলো একটি মৌসুমী ফল । তাপদাহের কারণে রসালো ও পুষ্টিগুনে সমৃদ্ধ এ ফলটির চাহিদা বেশী। রমজানের শুরু থেকেই তরমুজের বাজার চড়া, দর নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে । বিক্রেতারা বলছেন ফলটি সিজনে নতুন ওঠায় দাম অনেক বেশী।
ক্রেতারা বলছেন প্রতিকেজি তরমুজ মানভেদে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অথচ তারা এ ফলটি ক্রয় করে পিছ হিসাবে। তবে তরমুজ কেজি না পিছ হিসাবে বিক্রি হওয়া উচিত।
তরমুজ ক্রেতা মোশাররফ হোসেন জানান, রমজানে এই ফলটি মানুষ বেশি ক্রয় করছে। তাই এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু তরমুজ ব্যবসায়ীরা বাজারে পিস হিসাবে বিক্রি না করে কেজি আকারে বিক্রি করছে ।এতে করে নিম্নের আয়ের মানুষেরা এই ফলটি ক্রয় করতে হিমশিম খাচ্ছে।
কুড়িগ্রামের পিটিআই মোড়ের ব্যবসায়ী শরিফ ও কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারের মোতালেব মানভেদে প্রতিকেজি তরমুজ ৪০ টাকা ৫০ টাকায় বিক্রি করছেন। এত দাম নিয়ে বিক্রি করার কথা জানতে চাইলে তারা বলেন, তরমুজ পচনশীল ফল। বেশীদিন সংরক্ষণ করে রাখা যায়না। পাইকারী ব্যবসায়ীর বড় তরমুজের ভেতর ছোট তরমুজ ঢুকিয়ে দিয়ে বেশী দামে বিক্রি করে। সেটির দাম ওঠাতে গিয়ে আমাদেরকে এ দামে বিক্রি করতে হয়।