1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার, প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা ইউপি মেম্বারের - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার, প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা ইউপি মেম্বারের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোটা গ্রামে একটি রাস্তা এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়েছে। অথচ ওই রাস্তা সংস্কারের নামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন সংশ্লিষ্ট
ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার। এমন অভিযোগ এলাকাবাসীর।

জানা গেছে, গত ১০ দিন পূর্বে উপজেলার কোটা গ্রামে সয়াল ঘাটের রাস্তা নামে পরিচিত একটি মাটির রাস্তা এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়। প্রায় সোয়া এক কিলোমিটার রাস্তা মফিজ খন্দকারের বাড়ি হতে ওমর খন্দকারের বাড়ি পর্যন্ত।

ওই ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন তরফদার ও এলাকাবাসীর অভিযোগ, বর্তমান মেম্বার গোলাম রসুল তরফদার যে প্রকল্পের জন্য পিআইও অফিসে আবেদন করেছেন সে রাস্তায় ইটের সোলিং রয়েছে। ইকতার খন্দকারের বাড়ি পর্যন্ত কোন সরকারি রাস্তা নাই। অথচ মাটি ফেলে ওই রাস্তা সংস্কারের আবেদন করা
হয়েছে।

গত ১ এপ্রিল শনিবার পিআইও অফিসের দুইজনকে নিয়ে আবেদনকৃত রাস্তা পরিমাপ না করে সয়াল ঘাটের রাস্তা পরিমাপ করা হয়েছে। যে রাস্তা গত ১০ দিন পূর্বে এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়েছে। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার মোবাইল ফোনে জানান, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাস্তা সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ৩ টন চাল চেয়ে পিআইও অফিসে আবেদন করেছি। রাস্তায় মাটি ফেলে উচু করাসহ প্যালা সাইডিং করা হবে।

চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সোমবার (৩ এপ্রিল) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, কোটা গ্রামে ইজহার খন্দকারের বাড়ি হতে ইকতার খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা সংস্কার নামে একটি প্রকল্পের আবেদন জমা দিয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার। গত দুই দিন পূর্বে জানতে পেরেছি, এলাকাবাসীর অর্থায়নে ওই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার দুই পার্শ্বে ড্রামসিট বল্লি দিয়ে প্যালা সাইডিং অথবা ইটের সোলিং করতে মেম্বারকে বলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পিআইও’কে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar