1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের করমজল ঘুরলেন ২২ বিদেশী পর্যটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সুন্দরবনের করমজল ঘুরলেন ২২ বিদেশী পর্যটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে গেলেন নরওয়ে-কানাডার ২২ পর্যটক। শুক্রবার (৭ এপ্রিল) সকালে বিলাশ বহুল লঞ্চ যোগে সুন্দরবনের করমজল বন্যপ্রানী স্পটে আসেন ওই বিদেশি পর্যটকরা। বিকাল পর্যন্ত সুন্দরবনে অবস্থান করার কথা রয়েছে বিদেশী পর্যটকদের।

এর আগে বুধবার (৫ এপ্রিল) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দরে পৌঁছান ওই বিদেশী পর্যটকগন। এর পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাগেরহাটের খানজাহান আলী (রহ.) এর মাজার পরিদর্শন করেন তারা। ওই দিন বিকালে আবারও সড়ক পথে মোংলায় আসেন বিদেশিরা। শুক্রবার (৭ এপ্রিল) সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে নারায়নগঞ্জ ও সোনারগাওয়ের উদ্দেশ্যে পর্যটকরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।

তিনি বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকরা।পরে যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি।

সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বিদেশি দর্শনার্থীরা সুন্দরবনে ঘুরে খুবই খুশি হয়েছে। তাদের অনেকে আবারও বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছেন। গেল ১ এপ্রিল ভারতের কলকাতা থেকে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দু’জন কানাডিয়ান পর্যটক নিয়ে গত ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে ৫ এপ্রিল মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরী গঙ্গা বিলাস। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে ভারতীয় ফাইভস্টার মানের এ ক্রুজটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar