মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামে ।
শনিবার (৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওই গ্রামের মোঃ নান্টু আকনের ছেলে শিশু পুত্র জুনায়েদ (আড়াই) বছরের শিশু,খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরে পরে ডুবে যায়। বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে পুকুওে তল্লাশি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সকালে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, শিশুর মুত্যুর ঘটনাটি জানা নেই।