1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাজুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

খাজুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৪৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া উপজেলার খাজুরায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকার রাঘবপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সামাদ (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে।

আহত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হচ্ছেন, শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) ও শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৭টার দিকে রাঘবপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহত বাকি বাসযাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বেলা বারোটায় তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছেন বলে তথ্য মিলেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar