1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজিবপুরে দুই শতাধিক কৃষকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

রাজিবপুরে দুই শতাধিক কৃষকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের সবচেয়ে দরিদ্র কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অসহায়,মধ্যবিত্ত কৃষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও মতবিনিময় সভা করেছে উপজেলা শুভসংঘ।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বাংলাদেশ রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকারের সার্বিক সহযোগিতায় দুই শতাধিক কৃষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
কৃষকদের উপহার সামগ্রী মধ্যে ১ কেজি পোলার চাল, ১ কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা, এক লিটার তেল, দুই প্যাকেট গুড়া দুধ, এক প্যাকেট সেমাই, এক পিচ সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, এক পিচ গামছা।
রাজিবপুর উপজেলার শুভসংঘের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে এবং কালের কণ্ঠ রাজিবপুর -রৌমারী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্দব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের গণভবনে চাষাবাদের মাধ্যমে যেভাবে ভূমিকা নিয়েছেন ঠিক সেই ভাবে আমাদের রাজিবপুর উপজেলায় কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে আমাদের সেই দিকে নজর দিতে হবে। কালের কণ্ঠ শুভসংঘর মাধ্যমে আমি কৃষকদের পাশে আজ যেভাবে দাঁড়িয়েছি আগামীতেও একই ভাবে কৃষকদের প্রয়োজনে পাশে থাকবো। কৃষিক্ষাতের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে উন্নত মানের বীজ ও সার শুভসংঘর মাধ্যমে বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উপজেলায় কৃষকদের নিয়ে আজ শুভসংঘর যে ভাবনা গুলো রয়েছে সত্যিই অনেক প্রশংসার অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় অসহায় ও দরিদ্র কৃষকদের মাঝে আমি সবসময় আছি এবং থাকব।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের নানাবিধ সমস্যা নিয়ে চলে প্রশ্ন-উত্তর পর্ব। এসময় উত্থাপিত নানান সমস্যা নোট করে নিয়ে প্রধানমন্ত্রী বারবার পাঠাবেন বলেও আশা প্রকাশ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মুজাহিদুল ইসলাম মিশু ও সিফাত ভূঁইয়া। রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক,

শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক ইভেন্ট সম্পাদক হানিফ সংকেত হাসান, কালের কণ্ঠ রাজিবপুর উপজেলা শুভসংঘর সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও নাজমুল ইসলাম, নারীর বিষয় সম্পাদক লাবিবা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar