1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার খাজুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২     - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ার খাজুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২    

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার খাজুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) রাতে স্থানীয় দর্গাহপুর আমতলা এলাকায় খাজুরা-বাঘারপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, স্থানীয় বন্দবিলা ইউনিয়নের দাঁদপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে রোকন হোসেন (২৬) ও রায়পুর ইউনিয়নের আজমপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে মোকাররম (১৯)। তারা দু’জনই মোটরসাইকেল চালক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি দর্গাহপুরের উদ্দেশ্যে বের হন রোকন। রাত পৌনে আটটায় দর্গাহপুর আমতলা এলাকায় পৌঁছালে খাজুরামুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রোকন ও মোকাররম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষিশ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দু’জনেকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে। এর মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar