1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের মাটিতে ফিরলো শালা দুলাভাইয়ের মৃতদেহ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেশের মাটিতে ফিরলো শালা দুলাভাইয়ের মৃতদেহ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৩১ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিয়তির কী নির্মম পরিহাস, প্রাবস থেকে দুই শালা দুলাভাই একত্রে বাড়ি ফিরলো ঠিকই, কিন্তু তা লাশ হয়ে। লাশবাহী গাড়ি থেকে বুকভরা আহাজারি নিয়ে স্বজনরা বরন করলো তাদের মরদেহ। শখের ঘরে উঠানো হলো না, জায়গায় হলো তাদের মাটির ঘরে।

নিহতরা হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুল আজিজ মৃর্ধার ছোট ছেলে মো. মোজাম্মেল হোসেন মৃধা ও বরগুনার বেতাগী উপজেলার জলিসা গ্রামের মোঃ মোতাহার উদ্দিনের ছেলে, মো. সাগর জোমাদ্দার। তারা দুজনে ছিলেন সম্পর্কে শালা-দুলাভাই।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯ টায় জানাযা শেষে তাঁদের দুজনকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মোজাম্মেল মৃধা ও সাগর জোমাদ্দার সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। তারা দুজনে প্রায় এক মাস আগে ওমরা হজ শেষ করে কর্মস্থল সৌদির আলগাছিমে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশী এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত মোজাম্মেল মৃধার পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

মৃত্যুর প্রায় এক মাস ৪ দিন পরে সৌদি আরব থেকে দেশে এসেছে পৌছেছে তাদের মরদেহ। শুক্রবার বিকেল ৩ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের মরদেহ বুঝে নেন পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে নিহত মোজাম্মেল মৃধার বড় মেয়ে রিতু বলেন, বাবা এবং মামার মরদেহ মৃত্যুর দীর্ঘ এক মাস পরে হলেও দেশে এসেছে, দেশের মাটিতে তাদের দুজনকে দাফন করতে পারাটাই এখন সান্ত্বনার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar