এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা বাঁধন সরকার (১৬) মৃত্যু হয়েছে।
বাঁধন সরকার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দুলাল সরকারের ছেলে।
এছাড়াও বাঁধন সরকার কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন । পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাব্বির রহমান হ্যাভেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁধনের মত একজন সক্রিয় ছাত্রলীগ নেতা হারিয়ে আমরা মর্মাহত, আমরা উপজেলা ছাত্রলীগ বাঁধনের আত্মার মাগফেরাত কামনা করছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রলীগ নেতা বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।