1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৩২ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্প্রতিবার (৪মে) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সদর উপজেলার শাজাহানপুর, দেবীনগর ও চরবাগাডাঙ্গা ইউনিয়নে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- শাজাহানপুর ইউনিয়নের দামোদার ভোলাপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর(৩৫), দেবীনগর ইউনিয়নের নামোহর এলাকার মোজ্জামেল হকের ছেলে ইসারুল(৪২) ও চরবাগডাঙ্গা ইউনিয়েনের সোনাপট্টি এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রফিক ইসলাম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রপাত হলে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ইসারুল পদ্মায় মাছ ধরার সময়, সাইকেল যোগে বাসায় ফেরার পথে শাজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় বজ্রপাতে জাহাঙ্গীর ঘটনাস্থলে এবং রফিকুল ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, বজ্রপাতে নিহতদের বিষয়ে সরকারি যে অনুদান ২০ হাজার করে টাকা তা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar