1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ঘর থেকে ৪ সন্তানের জননীর দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে ঘর থেকে ৪ সন্তানের জননীর দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন গোপাল পার্কের যাওয়ার আগে বাদঘাটা গ্রামের খাল পাড়ে এক ঘরের ভীতর থেকে ৪ সন্তানের জননীর দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। মৃত বৃদ্ধা হলেন শ্যামনগর বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসান এর স্ত্রী মমতাজ বেগম (৬২)।

৭মে রবিবার বিকাল ৬ টায় সময় পুলিশ ঘরের দরজা খুলে লাশ বের করেন।

এলাকাবাসীর সূত্রে জানাযায়, মমতাজ বেগমের ৪ পুত্র থাকার সত্বেও কেউ তাকে দেখাশুনা করতো না। তার পুত্ররা বিভিন্ন জায়গায় বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করে। আর মমতাজ বেগম একা একটি ঝুপড়ি ঘরে বসবাস করতো।

প্রতিবেশী মর্জিনা আক্তার বলেন, আমি কাল দুপুর থেকে তাকে দেখতে না পেয়ে আজ দুপুর চারটার দিকে তার খোঁজ নিতে আসি। এসে দেখি তার ঘরের দরজা লাগানো। তারপর পাশের কয়েক জনকে ডেকে খোঁজ নেই এবং তার পরে জানালা দিয়ে কয়েকজন দেখে মমতাজ বেগম ভুট হয়ে খাটের নিচে পড়ে আছে। আমরা দরজা না খুলে পুলিশকে খবর দেই।

প্রতিবেশী লাকি আক্তার বলেন, আমি ৯৯৯ কল করে পুলিশকে খবর দেই। এবং পরপরেই পুলিশ এসে হাজির হয়। স্থানীয়রা বলেন, মমতাজ বেগম হাই-প্রেসারের রুগি ছিলেন, বহুবার হসপিটালে চিকিৎসা হতে গিয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর খুলে দেখেন মমতাজ বেগমের লাশ খাটের নিচে মাটিতে ভুট হয়ে পড়ে আছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, মমতাজ বেগমের ৪ পুত্র অনুরোধ করে বলেন তার মায়ের হাই-প্রেসারের কারণে স্টোক করে মৃত্যু হয়েছে। তাদের কারো প্রতি কোন অভিযোগ নেই। এলাকার লোকজন আমার মাকে খুব ভালোবাসতো। তাদের অভিযোগ না থাকায় এবং এলাবাসী ও মেম্বারদের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar