1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রবিসন্ধ্যায়’ গানে আর কাব্যে কুড়িগ্রামে বিশ্ব কবি বীন্দ্রনাথকে স্মরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

রবিসন্ধ্যায়’ গানে আর কাব্যে কুড়িগ্রামে বিশ্ব কবি বীন্দ্রনাথকে স্মরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৬১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবিগুরুর গুণকীর্তন, তাঁর রচিত কাব্য আর সঙ্গীত
পরিবেশনের মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম
জন্মজয়ন্তী উদযাপিত হলো। শুক্রবার ( ১২ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রবিসন্ধ্যা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুড়িগ্রাম।

প্রসঙ্গত, গত ৮মে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী।
১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার
জোড়াসাঁকোর এক ধর্ণাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ
করেন কালজয়ী এ কবি।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। শুরুতে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম। আলোচনা শেষে একক ও দলীয় ভাবে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ।
‘হে নতুন গান…’, ‘আপনাকে এই জানা আমার ফুরাবে না…’, ‘ওই মহামানব
আসে…’ – এমন সব গানে সম্মোহিত করে জাতীয় সংগীতে শেষ হয় আয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায়
নিলু,সহ-সভাপতি সুব্রতা রায়, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সমাজকর্মী মানিক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক,
প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন,,ঘাতক-দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম এর আহবায়ক খ ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar