1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হলেন ছাত্রলীগ কর্মী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হলেন ছাত্রলীগ কর্মী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৫৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন জিহাদ কামাল জিতু শেখ (২৪) নামের মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মী।

রোববার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহত জিহাদ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের বড় ভাই মিল্টন জানান, রোববার রাত ৯টায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পেঁৗছালে খুলনাগামী (ঢাকা মেট্রো ন-১৯-০৭৪২) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুর“তর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। রাত আনুমানিক সাড়ে ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুর“তর আহত মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল হামিদ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar