শ্যামনগর (সাতাক্ষীরা) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সাঈদ গাজী (১৮) নামে এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বুধবার রাতের কোন এক সময় বাড়ির পার্শ্ববর্তী তেতুল গাছের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। ওই যুবক ছোট কুপট গ্রামে আব্দুল হক গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।