1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৬১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে শুরু হয়ে ঘন্টাব্যাপী ঝড়ে উড়ে গেছে ঘরের টিনের ছাউনী, উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও উড়ে গেছে বিভিন্ন দোকানের সাইনবোর্ড। গাছের ডাল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ উপজেলায়। বিভিন্ন রাস্তায় ডালপালা ভেঙ্গে পড়ে। উপজেলা ঘুরে দেখা যায় এমন চিত্র।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আয়ুব হোসেন জানান, রাতে ঝড় শেষ হলেই উপজেলার অন্তারমপুর, মীরপুরসহ বিভিন্ন জায়গায় উপড়ে থাকা গাছ অপসারণ করা হয়েছে। দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন, ইউনিয়নে বহরমপুর,নওয়াপাড়া গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। গলগলিয়া খলশি, ছায়বাড়িয়া বিভিন্ন বাড়ির টিনের ঘরের চাউনি উড়ে গেছে, উপড়ে পড়েছে মোটা বিভিন্ন প্রজাতির গাছ। শনিবার তিনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ বিভিন্ন গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিয়েছেন।

বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুর রহমান জানান , ঝড় বজ্রপাতে পল্লী বিদ্যুতের ৯টি পোল ভেঙ্গে গেছে, ৭টি ট্রান্সফরমার, ২শ৪৩ টি তার ছিড়ে গেছে, ২২ টি ইনস্যুলেটর ক্রাক, ৫শ৪০ টি স্পটে গাছ পড়ে গেছে , ৭ টি কাট আউট ও ১২ টি লাইটিনিং এরেস্টার নষ্ট হয়েছে। জনবল কাজ করছে আশা করা যায় উপজেলার সব জায়গাতে বিদ্যুৎ পৌছে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar