তারিম আহমেদ, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আলম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মহাকাল এলাকার একটি ফার্টিলাইজার কারখানায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত তুহিন আলম কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।
শ্রমিকরা জানান, তুহিন মহাকাল সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার একজন ইলেকট্রিশিয়ান সে মিলের সিপনি থেকে মসজিদের কারেন্ট সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎতায়ীত হলে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। পরে তার মুত্যু হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মেডিকেল অফিসার ডা: সিনথিয়া নুর চৈতী জানান, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিটি হাসপাতালে আনার আগেই মুত্যুবরণ করেন।
এ ব্যাপারে শিল্পা ল পুলিশ এর এস আই র“হুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।