1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে নিখোঁজের ২১ ঘণ্টা পরে কিশোরের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটে নিখোঁজের ২১ ঘণ্টা পরে কিশোরের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২০৪ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে মাছের ঘের থেকে ভাসমান মরদেহ উদ্ধার-বিডিটেলিগ্রাফ

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে নিখোঁজের ২১ ঘণ্টা পরে রাব্বী খান (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুন) বেলা ১১টায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সর্বশেষ শনিবার (০৩ জুন) দুপুরে স্থানীয় একটি খালে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে দেখা যায় রাব্বিকে।
নিহত রাব্বী খান নাটই খালী গ্রামের হেদায়েত খানের ছেলে এবং স্থানীয় এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড তাপদাহে রাব্বীসহ তার চার বন্ধু বাড়ির পাশের খালে গোসল করছিল। দীর্ঘ সময় ধরে গোসলের পর অন্য বন্ধুরা বাড়িতে চলে আসলেও রাব্বীকে আর পাওয়া যায়নি। বন্ধুরা মিলে খালের পাড়ে থাকা একটি গাছ থেকে লাফিয়ে পানিতে পড়ছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এক সঙ্গে গোসল করতে নামা বন্ধু ও অন্যান্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar