তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা চত্বরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন। বিকালে
নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি
বের করা হয়।

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
র্যালিতে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তরুণ লীগের নেতাকর্মীরা
অংশ গ্রহণ করেন।