1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাঙ্গায় এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: ভেতরে ৭ যাত্রী পুড়ে ছাই - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ভাঙ্গায় এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: ভেতরে ৭ যাত্রী পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩০৮ জন খবরটি পড়েছেন
ভাঙ্গায় এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ ভেতরে ৭ যাত্রী পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী এম্বুলেন্স দুর্ঘটনায় কবলিত হওয়ার পরপরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন এম্বুলেন্সের ভেতর থাকা ৭ যাত্রী। তবে এম্বুলেন্সের চালককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও ২টি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঢাকা থেকে রোগীসহ যাত্রী নিয়ে একটি এম্বুলেন্স খুলনার দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এলে এম্বুলেন্সটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এম্বুলেন্সে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলেই এম্বুলেন্সের ভেতরে থাকা সাত যাত্রী পুড়ে ছাই হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ভাঙ্গা স্টেশনের ইনচার্জ আবু জাফর বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এসময় গাড়িটি জ্বলছিল।

ভেতরেই নারী-শিশুসহ ৭ জন মারা গেছে। ধারনা করা হচ্ছে গাড়িটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar