শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ৩ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে বাজার সংলগ্ন এলাকায় খাদেম আলীর দ্বিতল ভবনে সেন্টারিংএর কাজ করার সময় রাস্তার পাশে বিদ্যুৎ এর তারে রড লেগে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ৷ স্থানীয় ও স্বজনদের সহযোগিতায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন ৷
মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারের সোলিম উদ্দীন মোড়লের ছেলে হযরত আলী (৫৫) ৷ তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ৷
ঔষুধের দোকানদার আল-আমিন হোসেন বলেন, দেখলাম হঠাৎ বিদ্যুৎ চমকালো ৷ নিচে পড়ার শব্দ হলে দেখি হযরত আলী পড়ে আছে ৷ মুদির দোকানদার জাহিদ বলেন, নিচে পড়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে একটি ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেই ৷
স্থানীয় ইউপি সদস্য এসএম শাহাবুদ্দীন সানা বলেন, আমি বাজারে ছিলাম ৷ আমিও হাসাপাতালে গিয়েছিলাম ৷ ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে তার লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করেছি ৷ চোখের সামনে এমন দূর্ঘনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।