1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মায়ের ওপর অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মায়ের ওপর অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলায় মায়ের ওপর অভিমান করে আসমা খাতুন মনিরা (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মনিরা উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের আমজাদ আলীর মেয়ে।

সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের শিক্ষক আবু তালেব জানান, এইচএসসি মানবিক বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ণরত আসমা খাতুন মনিরা বেশ মেধাবী ছিল। দরিদ্র হওয়ায় তার বাবা দিনমজুর এবং বাড়িতে আসমা ও তার মা মোসলেমা খাতুন ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে ছাগলের বাচ্ছাকে দুধ খাওয়ানোর মতো তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় আসমা খাতুনের। একসময় মায়ের বকুনিতে অভিমান করে বাড়ির পাশ্ববর্তী একটি আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মনিরা ।

বেলা সাড়ে ১১টার দিকে তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে দেবহাটা থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন । শনিবার রাত ৮ টায় পারিবারিক কবর স্থানে মনিরা কে দাফন করা হয় ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar