1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর ভূরুলিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগর ভূরুলিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর। ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২আগস্ট শনিবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে শ্যামনগর থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূরুলিয়া বিট ইনচার্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিয়ার রহমান, ভূরুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জনিয়ার জালাল উদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আসমানতুল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম লাভলু।

প্রধান অতিথি মাদক নির্মূল, নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুফলের বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুয়েত প্রবাসী গাজিয়ার রহমান, মাষ্টার সাধন কুমার বৈদ্য, মাষ্টার অজয় কুমার মন্ডল, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা সহ ইউনিয়নের সাধারণ জনগণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar