1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় শোক দিবসে নীলডুমুর ১৭ বিজিবি'র অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

জাতীয় শোক দিবসে নীলডুমুর ১৭ বিজিবি’র অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৫ই আগস্ট মঙ্গলবার বেলা ২ টার সময় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নে কার্যালয়ে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরে অসংখ্য অসহায় গরীব দুঃস্থদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল অফিসার কর্তৃক অধিনস্থ দুরমুজখালী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা এবং জাতির পিতা কর্তৃক প্রদত্ত ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনার মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar